• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: / ৮১ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন
গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত সৈয়দ উজির আলী (৪৩) ও মোঃ মাসুম বিল্লাহ (৪০) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সৈয়দ উজির আলী (৪৩) নড়াইল সদর থানাধীন তালতলা গ্রামের মৃত হেমায়েত আলীর ছেলে ও মোঃ মাসুম বিল্লাহ (৪০) একই গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (১১ এপ্রিল) নড়াইল জেলার সদর থানাধীন ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের মামুনের বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সৈয়দ উজির আলী (৪৩) ও মোঃ মাসুম বিল্লাহ(৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন  বরিশাল বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদে রাফির দাপুটে জয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..