• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

যবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইকো অলিম্পিয়াড ২০২৬

যবিপ্রবি প্রতিনিধিঃ / ২৮ দেখেছেন
আপলোড : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধার যাচাইয়ে ‘ইকো অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (আইএএএস) বাংলাদেশ এর যবিপ্রবি শাখার উদ্যোগে আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন নবীন সদস্যদের বরন করে নিবে সংগঠনটি।

আয়োজক সূত্রে জানা যায়, ইকো অলিম্পিয়াডে পরিবেশবিজ্ঞান ও দূষণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা, পুষ্টি ও অণুজীববিজ্ঞান, জীবপ্রযুক্তি, জেনেটিক্স ও বায়োকেমিস্ট্রি, মৎস্যবিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, জলজ বাস্তুবিদ্যা এবং টেকসই উন্নয়ন ও পরিবেশ সচেতনতার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ইনডোর প্ল্যান্ট, সনদপত্র ও উপহার দেওয়া হবে। পাশাপাশি থাকবে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা, আকর্ষণীয় পুরস্কার ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে বিশেষ আলোচনা পর্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবিরের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মোঃ রাফিউল হাসান।

এ ছাড়া মূল বক্তা হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন।

সংগঠনটির যবিপ্রবির সমন্বয়ক পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আশিকুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা গড়ে তোলার লক্ষ্যেই IAAS Bangladesh JUST-এর উদ্যোগে ‘Eco Olympiad & Freshers’ Reception 2026’ আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও পরিবেশবান্ধব চিন্তাধারাকে উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি সবুজ, সচেতন ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল প্রত্যাশা।”

আরও পড়ুন  ঝালকাঠিতে দুই এমপির উপস্থিতিতে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আইএএএসের সদস্যদের জন্য নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। তবে অন্য অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..