
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিন।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমিন আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ফারাজউদ্দিন, সহ-সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সোয়েল রানা, নির্বাহী সদস্য আহসান হাবীব, আনোয়ার হোসেন ও সাদেক আলী সহ ক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নুর নবী, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির হোসেন জুয়েল, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সহ-সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা , যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহকারী অধ্যাপক আসাদ আলী প্রমুখ।