হেডলাইন:
শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা

ডেঙ্গু প্রতিরোধে পাটগ্রাম পৌর জামায়াতের লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

হাবিবুর রহমমান হাবিব পাটগ্রাম( লালমনিরহাট) প্রতিনিধি : / ১১২ দেখেছেন
আপলোড : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু জ্বর প্রতিরোধে সোমবার (১২ অক্টোবর) জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার উদ্যোগে এক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার আমীর ও পাটগ্রাম পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মোঃ সোহেল রানা।

​লিফলেট বিতরণকালে স্থানীয় জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এ জন্য সবার আগে প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা।” এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও জমে থাকা পানি অবিলম্বে নিষ্কাশন করা এবং মশার বংশবিস্তার রোধে সর্বস্তরের মানুষকে সোচ্চার ও সচেতন থাকার আহ্বান জানান জনাব মোঃ সোহেল রানা।

​কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার সেক্রেটারী মিরু হাসান, পৌর ওলামা বিভাগের দাশিত্বশীল মাওলানা ইস্রাফিল আলম, ব্যাবসায়ী বিভাগের দায়িত্বশীল ও পৌর টিম সদস্য মো: ফেরদৌস আলম, পৌর শ্রমিক বিভাগের সভাপতি আসলাম হোসেন শ্যামল,পৌর জামায়াতের টিম সদস্য এ. এইচ. এম আশরাফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচি চলাকালে পৌর এলাকার পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক এসব লিফলেট তুলে দেওয়া হয়।

আরও পড়ুন  প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু


আপনার মতামত লিখুন :

One response to “ডেঙ্গু প্রতিরোধে পাটগ্রাম পৌর জামায়াতের লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত”

  1. আশরাফুল আলম says:

    জ্বাযাকাল্লাহু খাইরান প্রিয় মিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..