
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করেছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডল।
পূজার আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তরুণ এই নেতা। হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় পূজাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল।
গত পবিত্র ঈদুল আজহায় পাঁচবিবি পৌরবাসীর জন্য ২৭টি গরু কোরবানি দিয়ে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেন তরুণ এই নেতা। পৌরবাসীর মাঝে কোরবানির মাংস বিতরণ এক ব্যতিক্রমী উদ্যোগ । শুধু এবারই নয়, গত বছরের শারদীয় দুর্গাপূজাতেও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করেছিলেন তিনি।
দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এই সাবেক ছাত্রনেতা। মসজিদ, মন্দির, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন তিনি।
রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনে পরিচিতি পাওয়া শামীম হোসেন মন্ডল বর্তমানে পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে জনসংযোগের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। ঈদুল আজহায় ২৭টি গরু কোরবানি এবং শারদীয় দুর্গাপূজায় ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণের মতো উদ্যোগ তাঁর মানবিক ও অসাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন পাঁচবিবি পৌরসভার তরুণ মেয়র পদপ্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, বেগম খালেদা তারেক মুক্তি পরিষদের সভাপতি খালেক চৌধুরী, পূজা কমিটির সভাপতি বাবু পরমেশ্বর, সুশীল দাস, জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, মনোরঞ্জন দাস রতন, গোকুল চন্দ্রসহ উপহারসামগ্রী নিতে আসা বিপুলসংখ্যক পৌরবাসী।