হেডলাইন:
দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

মাসুদুর রহমান, দিনাজপুর: / ১১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ২০২৬ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল শহরের প্রাণকেন্দ্র টিএনটি গেট থেকে প্রায় ১০০ গজ পূর্বে পৌরসভা রোডে অভিযান চালায়।

এ সময় হাতে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে যাওয়া এক নারীর গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা ব্যাগ থেকে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত নারীর নাম বিলকিস বেগম (৪০)। তিনি বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক বিলকিস এর আগেও মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা ভোগ করেছেন। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ১৮ সনের ৩৬ (১) সারণি ২৯ (খ) ধারায় পুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন  কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি ভরাটে আদালতের নিষেধাজ্ঞা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..