• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

অন্তর মিয়া শ্রীমঙ্গল প্রতিনিধি / ২০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্রীমঙ্গল থানা পুলিশের এক সফল অভিযানে ২৪ বোতল বিদেশী (ভারতীয়) মদসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব সরকার আবদুল্লাহ আল মামুন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
​আজ ১৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০০:২৫ ঘটিকায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী, এসআই (নিরস্ত্র) বাবলু কুমার পাল ও এসআই (নিরস্ত্র) মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকায় অভিযান চালান।
​অভিযানকালে স্থানীয় বাসিন্দা আসামি মোহাম্মদ লিটন মিয়া (৩৬) [পিতা: মোহাম্মদ রফিক মিয়া, সাং- পূর্ব নোয়াগাঁও, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার]-র হেফাজত থেকে ২৪ বোতল ভারতীয় SEAGRAM’S BLENDERS PRIDE মদ উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপারের যোগদান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..