• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দীঘিনালায় নিজ বাড়িতে কিশোরীর মৃত্যু, কারণ অনুসন্ধান করছে পুলিশ

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি / ১৪২ দেখেছেন
আপলোড : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

দীঘিনালায় নিজ বাড়িতে কিশোরীর মৃত্যু, কারণ অনুসন্ধান করছে পুলিশ ।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় সানজিদা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বেতছড়ি বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার বিকেলেও প্রাইভেট পড়ে বাড়িতে ফেরে সানজিদা। পরে বাড়ির একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় সাবেক ইউপি সদস্য সালামসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘরের তুলির সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা বলে প্রতীয়মান হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..