• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পরিবারসহ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক।

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি / ৪১ দেখেছেন
আপলোড : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পরিবারসহ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

সারাদেশের মতো খাগড়াছড়ির দীঘিনালায়ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কঠোর নিরাপত্তাব্যবস্থা ও সম্প্রীতির পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা চলছে। এরই মধ্যে পরিবারসহ পূজামণ্ডপে উপস্থিত হয়ে উৎসবে যোগ দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি পূজামণ্ডপে যান। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উৎসবে অংশগ্রহণকারীদের সঙ্গে সময় কাটান।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে পূজামণ্ডপে এসেছি। সব ধর্মের মানুষ মিলেমিশে আনন্দের সঙ্গে উৎসব পালন করছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি চোখে পড়েনি।

তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন, যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সবাই উৎসব উদ্‌যাপন করতে পারেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  রুহিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিকে জরিমানা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..