হেডলাইন:
সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা ​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয়

কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী

মোঃ মুক্তাদির হোসেন, / ৬০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে কমেন্ট করায় দুই প্রবাসী ভাইয়ের বাড়ীতে হামলা করে ভাংচুর ও ৫ লাখ চাঁদা দাবী করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের পুত্র ইসমাইল হোসেন সৌদী আরব ও ইব্রাহিম হোসেন সিঙ্গাপুর প্রবাসী। সম্প্রতি ইব্রাহিম হোসেন ছুটিতে দেশে এলে স্থাণীয় সন্ত্রাসী মনির হোসেন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে।

 

৯ মে সকালে জনতার কণ্ঠ ফেসবুক আইডিতে মনির হোসেনের ছবিসহ অনৈতিক কার্যকলাপ তুলে ধরলে প্রবাসী ইব্রাহিমসহ আরো অনেকে পোস্টে কমেন্ট করেন। বিষয়টি জানতে পেরে দুপুর ২টার দিকে মনির হোসেন, তার স্ত্রী আমেনা, পুত্র আসিফ ও মাহবুর হোসেনসহ আরো ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়ীতে হামলা করে। এসময় সন্ত্রাসীরা বাড়ীর মূল গেইট ভাংচুর এবং প্রবাসীর মা বৃদ্ধা লাইলি বেগমকে লাথি মেরে আহত করে।

 

প্রবাসী ইব্রাহিম আত্নরক্ষায় ৯৯৯ এ কল দিলে কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে এলাকায় শান্তিতে থাকতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতেই হবে বলে হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এ বিষয়ে প্রবাসী ইব্রাহিম ৯ মে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ ও ১১ মে একটি সাধারণ ডাইরীভুক্ত করেছেন (নং ৫৪৫)।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এসআই হাবিবুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন  শৈলকুপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..