• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুরে মাদক নির্মূলে নাগরিক সমাবেশ

‎মোঃ জাবেদ আহমেদ জীবন ব্রাহ্মণবাড়িয়া / ১৮ দেখেছেন
আপলোড : শনিবার, ১৬ মে, ২০২৬

‎ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুসাঈদ।
‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি জোনায়েদ আব্দুর রহিম সাকি।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর) আসনের এমপি আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক পিএসসি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম সহ আরে অনেকে।

‎এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সমাবেশে অংশগ্রহণ করেন।

‎বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণ সমাজকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
‎সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..