• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
হেডলাইন :
বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত। বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক বরিশালে গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত জবিতে প্রথমবারের মতো ‘ডিনস অ্যাওয়ার্ড’; প্রস্তুতি পরিদর্শন জবি উপাচার্যের বিচারহীনতার আবর্ত ও ‘সাপ-লুডু’ খেলা: কার দায়, কোন পথে মুক্তি? জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ভেস্তে গেল পরিকল্পনা কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, ভিত্তিহীন তথ্য এলাকা জুড়ে তীব্র ক্ষোভ

ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ঈমানী মজবুতি অর্জন ও আদর্শের প্রশ্নে আপোষহীন হতে হবে। —— মাওলানা মমতাজ উদ্দিন

পাটগ্রাম( লালমনিরহাট)সংবাদাতা: / ৩১ দেখেছেন
আপলোড : শনিবার, ১৩ জুন, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ঈমানী মজবুতি অর্জন ও আদর্শের প্রশ্নে আপোষহীন হতে হবে। তিনি

শনিবার (১৩ জুন) লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এক ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, কুরআন ও হাদিসের যথাযথ জ্ঞান অর্জন এবং জাগতিক জ্ঞানের সমন্বয় সাধনের মাধ্যমে ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিতে হবে।

মাওলানা মমতাজ উদ্দিন বলেন, দায়িত্বশীলদেরকে সর্ব অবস্থায় সত্যের সাক্ষ্য হতে হবে, সকল প্রকার প্রলোভন মিথ্যা অপপ্রচারের ফাঁদে পা না দিয়ে সত্য প্রতিষ্ঠায় ধৈর্যের সাথে আত্মনিয়োগ করতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে ঈমানী মজবুতি অর্জন,জ্ঞাণের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন ও সত্যের সাক্ষ্য হওয়া বা সত্যের উপর অবিচল থাকা এই ৩টি গুণ অর্জনের জন্য দায়িত্বশীলদের প্রতি তাগিদ দেন।

 

লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সঞ্চালনায় জেলা জামায়াত অফিসের হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবিরে সভাতপিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এডভোকেট আবু তাহেরের। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। দিনব্যাপী ওই শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ও অফিস সেক্রেটারি মাওলানা আফিফুল্লাহ বেলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..