• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
হেডলাইন :
পাটগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় দিনাজপুরে তিনদিনব্যাপী জেলা ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকূরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ। রাজবাড়ীতে সাউথইস্ট ব্যাংক আউটলেটের উদ্যোগে গ্রাহকদের আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আপন ফুফা ঢাকা থেকে গ্রেপ্তার কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে ৬০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ ‎

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

, কক্সবাজার জেলা প্রতিনিধি / ১৭ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) কোস্ট গার্ড ও বিজিবির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল উখিয়ার পাগলীর বিল দক্ষিণ বক্তাতলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় আব্দুল আলম (৩৩) ও মাহমুদুল হক (৪৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জা

নিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড ও বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..