• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত

শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি: / ১১ দেখেছেন
আপলোড : বুধবার, ২৪ জুন, ২০২৬

শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর (Reduce, Reuse, Recycle) নীতি বাস্তবায়ন এবং পরিবেশ সুরক্ষা শীর্ষক সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এ সাব- কন্ট্রাক্টিং কনফারেন্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট পরিবেশ অধিদপ্তরে উপ-পরিচালক আসাদুর রহমান, বিসিক খুলনার আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার, বিসিক ঢাকার উপব্যবস্থাপক (প্রশাসন), কাজী শাহিনুর আলম, বাগেরহাট বিসিকের উপব্যবস্থাপক মোঃ সোহাগ হোসেন, শিল্প নগরী কর্মকর্তা মোঃ শরীফ সরদার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পায়নের সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অপরিকল্পিতভাবে শিল্প বর্জ্য ফেলা হলে পরিবেশ, জনস্বাস্থ্য ও জীব বৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি থ্রি-আর নীতি রিডিউস, রিইউজ ও রিসাইকেল বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, টেকসই শিল্পায়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। শিল্প উদ্যোক্তাদের পরিবেশগত দায়বদ্ধতা বৃদ্ধি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূষণ কমানো সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প মালিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সাব- কন্ট্রাক্টিং কনফারেন্সে জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে শিল্প বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক, পরিবেশ সুরক্ষায় করণীয় এবং টেকসই শিল্প উন্নয়নের বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়া হয়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..