যশোরের শার্শাথানা পুলিশের অভিযানে ৯ টি, চোরাই মোবাইলসহ এক চোরকে আটক করেছে শার্শাথানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানার সদর উপজেলার নাভারন রেল বাজার এলাকার সালাম গাজীর ছেলে আব্দুল কাদের (২০)।
বৃহস্পতিবার (০২ জুলাই) পুলিশ জানান, স্থানীয় জনগনের সহায়তায় শার্শাথানা পুলিশের একটি চৌকশ টিম শার্শা থানাধীন ডগের বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে শার্শা থানাধীন ডগের বাগান এলাকা হতে,স্থানীয় জনগনকর্তৃক আটক আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শার্শা থানাধীন নাভারণ রেল বাজার সাকিনস্থ নাভারণ গরুর হাটের পিছনে আটককৃত আসামীর নিজ বাড়ীতে বিভিন্ন মডেলের ৬টি স্মার্ট ও ৩টি বাটন মোবাইল তালিকা মূলে উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।