• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির গণসংযোগ করেন

বশির আহমদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি: / ১৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদির ব্যাপক গনসংযোগ করা হয়েছে। আজ সকালে নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নের শিমুলতলী, শেওড়াতলী, হাসনাবাদ বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

জানাগেছে, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদির। সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় তাঁতি দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলি মৃধার হাত ধরে দীর্ঘদিন দলীয় সাংগঠনিক দায়িত্ব পালন করেন।তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত আব্দুল কাদির এলাকায় একজন সৎ, পরিচ্ছন্ন ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত।স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধি না হয়েও তিনি বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন।

গণসংযোগ কালে আব্দুল কাদির বলেন, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে আমিরগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে চাই।

 

নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেবেন। ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

 

এছাড়া কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থার উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান, স্থানীয় যুবকদের আত্মনির্ভরশীল করতে ক্ষুদ্র ব্যবসা ও কুটির শিল্পে সহায়তার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন  বৈষম্য নিরসন ও চাকুরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে দিনাজপুর সরকারি কলেজে মানববন্ধন

 

তিনি আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ওএমএস কার্ডসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিতে কাজ করবেন।

 

মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে আব্দুল কাদির বলেন, জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী আমিরগঞ্জ ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..