• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

কয়রায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও সংলাপ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ / ১৩৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

দূর্যোগপ্রবণ উপজেলা খুলনার কয়রায় বিশ্ব পানি দিবস উদযাপন ও উপকুলীয় মানুষের সংকট নিরসনে উপজেলা পর্যায়ে সংলাপ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় কয়রা সদরে এ উপলক্ষে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্লাইমেট একশান ফোরামের সভাপতি মোঃ রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছার) সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বেসরকারী উন্নয়ন সংস্থা লির্ডাসের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট একশান ফোরাম এই সংলাপের আয়োজন করে।

উপজেলা ক্লাইমেট একশান ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কয়র থানার এস আই মোঃ তারিক মাহমুদ, উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, লির্ডাসের ন্যাশনাল এ্যাডভোকেসী কোঅর্ডিনেটর শাকিল আহমেদ, এ্যাডভোকেসী এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবু হাসান, ব্লাড ডনার ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, লির্ডাসের কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় বাইন, উপজেলা ক্লাইমেট একশান ফোরামের সহ-সভাপতি খাদিজা আক্তার সাথী, আশিকুজ্জামান, মনিরুল ইসলাম, স্থানীয় অধিবাসী রমেশ চন্দ্র মুন্ডা,
নাজমা খাতুন প্রমুখ।

সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল কয়রা সহ দক্ষিন পশ্চিমাঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে । এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং পানি ব্যবহারে সংযমী হতে হবে।
বক্তারা আরও বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর ও খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে অকেজো স্লুইসগেট সংষ্কার এবং লবণাক্ততা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন  বাগেরহাটে আত্নহত্যার প্ররোচনা ও শারীরিক নির্যাতনে প্রেমিকার আত্মহত্যা মামলায় প্রেমিক গ্রেফতার

আলোচনা শেষে উপজেলা ক্লাইমেট একশান ফোরাম ও লির্ডাসের উদ্যোগে সংসদ সদস্যর কাছে ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..