হেডলাইন:
শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা ​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা।

পীরগঞ্জের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন, ৩ লাখ টাকার বরাদ্দ

হাসিনুজ্জামান মিন্টু, রানীশংকৈল উপজেলা প্রতিনিধি: / ৮০ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং (হাজিপুর) ইউনিয়নের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।

মন্দিরের উন্নয়নের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ সময় সংসদ সদস্য মো. জাহিদুর রহমান বলেন, আগামী পাঁচ বছরে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের উন্নয়নে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম মাস্টার, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মমতাজ আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বজির উদ্দিন, সিন্দাগড় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা মন্দিরের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

আরও পড়ুন  রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..