• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

জবি শিক্ষার্থীদের কালিগঙ্গা বাসের ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুরের ঘটনায় আলোচনায় ভূমদক্ষিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে

সীমান্ত, জবি প্রতিনিধি : / ৪৫ দেখেছেন
আপলোড : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে কাউসার আহমেদের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার একপর্যায়ে কাউসার আহমেদ শিক্ষার্থীদের বাসে অতর্কিত লোহার রড দিয়ে, বাসের জানালা গুলো ভেঙে ফেলে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

বাস চালক মো: সাজ্জাদ হোসেন বলেন, হামলাকারী স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক এর ছেলে কাউসার আহমেদ। হামলাকারীদের ভাষ্যমতে বিশ্ববিদ্যালয়ের অন্য একটি বাস বলিয়ারপুর একটি বাস এক্সিডেন্ট করে, তাই তারা সিংগাইর রোডের কালিগঙ্গা বাসের উপর হামলা করেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সিংগাইর থানার প্রশাসনের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত করা হয়। বিষয়টি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়,শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের সুযোগ থাকলেও হামলা ও ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, কাউসার হাঠাৎ এসেই হাতে লোহার রড দিয়ে বাসের জানলার কাচ ভেঙে ফেলে। এলাকায় কাউসার নেশাগ্রস্ত ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। রাজনৈতিক আশ্রয়ের জন্য তার বিরুদ্ধে এই পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি। তার বাবার ভুলে তার জন্ম হয়েছে বলে দাবি করেন

তবে হামলার অভিযোগের বিষয়ে কাউসার আহমেদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিংগাইর থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..