• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

মা ইলিশ রক্ষায় কাঁঠালিয়ায় বিষখালী নদীতে কঠোর টহল

​ঝালকাঠি প্রতিনিধি: / ২৬ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়ায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদ-নদীতে কঠোর টহল ও নজরদারি শুরু করেছে উপজেলা মৎস্য বিভাগ। ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে বিষখালী নদীসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে এই নিয়মিত অভিযান ও সচেতনতামূলক তদারকি চালানো হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

​উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ ডিম ছাড়ার জন্য সমুদ্র থেকে নদীর মিষ্টি পানিতে নেমে আসে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি এই নির্দেশ বাস্তবায়নে দিন-রাত নদীতে টহল অব্যাহত রেখেছে মৎস্য বিভাগ।

​অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল বিষখালী নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রলার নিয়ে টহল দিচ্ছে। নদীর পাড়ে ও জেলেপাড়াগুলোতে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।

​উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার জানান, “মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। প্রজনন নির্বিঘ্ন করতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে আমরা নদীতে নিয়মিত নজরদারি রাখছি। নিষেধাজ্ঞার এই সময়টিতে মা ইলিশ না ধরতে আমরা জেলেদের প্রতি আকুল আহ্বান জানাচ্ছি। আইন অমান্য করে কেউ নদীতে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​মৎস্য বিভাগ থেকে আরও জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আরও পড়ুন  ধনবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..