• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
হেডলাইন:
প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার

তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া / ১৬ দেখেছেন
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের তিতাস লোকেশন-সি এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উদ্যোগে তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) তিতাস-২৮ নম্বর কূপ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব জনাব মো. জিয়াউল হক।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (পেট্রোবাংলার একটি কোম্পানি) আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাসক্ষেত্র দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন ক্ষেত্র হিসেবে দীর্ঘদিন ধরে জাতীয় জ্বালানি চাহিদা পূরণে ভূমিকা রেখে আসছে। নতুন এই কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হওয়ায় দেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে এর অবদান যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার স্থান: তিতাস-২৮ নম্বর কূপ এলাকা, তিতাস লোকেশন-সি, ব্রাহ্মণবাড়িয়া। আয়োজনে: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)।

আরও পড়ুন  বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..