হেডলাইন:
দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা

গ্রাম আদালতের সক্ষমতা বাড়াতে সিংড়ার ৬ ইউনিয়নে মতবিনিময় সভা

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত সক্রিয় কারী প্রকল্পের সিংড়া উপজেলা প্রকল্পের সমন্বয়কারী মোঃ মাহমুদুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার রামানন্দ খাজুরা, ইটালী, ডাহিয়া, ছাতারদিঘী, হাতিয়ান্দহ ও লালোর ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় গ্রাম আদালতের কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো, দ্রুত ও স্বল্প ব্যয়ে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে তাদের অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন বাস্তবভিত্তিক পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিচারপ্রার্থীদের সহজে সেবা প্রদান এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মপরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা একমত পোষণ করেন।

আরও পড়ুন  মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার

মতবিনিময় সভাগুলো সঞ্চালনা করেন মোঃ মাহমুদুল হাসান, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, সিংড়া, নাটোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..