দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযানে ৫২ হাজার ৫০ টাকা মূল্যের ৩৪৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বিজিবি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন মোহনপুর ব্রিজ বিওপি ও তপসী স্থায়ী ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপের মোট ৩৪৭ বোতল জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য ৫২ হাজার ৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।