• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
হেডলাইন:
রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমসহ ফসলের ব্যাপক ক্ষতি

সাকিব আল হাসান চাঁপাইনবাবগঞ্জ / ৩৩ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মঙ্গলবার বিকেলে আকস্মিক শিলাবৃষ্টিতে আমসহ বিভিন্ন খেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষকরা এই প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, সদর উপজেলায় বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হলে কিছুক্ষণ পর শিবগঞ্জ উপজেলায় তীব্র শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টিতে আকাশ থেকে ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের বড় বড় শিলা পড়েছে।

শিলাবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমের বাগান। গাছে থাকা কাঁচা আম ঝরে পড়েছে এবং অনেক আম আঘাতে নষ্ট হয়েছে। পাশাপাশি শাকসবজি ও অন্যান্য খেতের ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ড. ইয়াছিন আলী আরও জানান, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের জন্য মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পরই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

স্থানীয় কৃষকেরা মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে হতাশা ও দুশ্চিন্তায় রয়েছেন। তারা সরকারের সহায়তা ও ক্ষতিপূরণের আশায় দিন গুনছেন।

আরও পড়ুন  ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..