• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার

মোঃ সোহেল রানা (রাজশাহী প্রতিনিধি): / ৫ দেখেছেন
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় এক যৌথ অভিযানে ১৬টি তাজা ককটেল এবং ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে (০১:২৫ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে সিপিসিএসসি, এসআরবি-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​এসআরবি সূত্র জানায়, শাহমখদুম থানার সিটিহাট থেকে কামালচত্বরগামী রাস্তার পূর্ব পাশে, নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণে অবস্থিত একটি আমবাগানে জনৈক মো. জাহাঙ্গীর মণ্ডলের পুঁইশাকের ক্ষেতে দুটি শপিং ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছে—এমন খবর পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
​

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসআরবি’র আভিযানিক দল। পরে টর্চ ও সার্চলাইটের আলোতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় এলাকাটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ক্ষেতের ভেতর থেকে একটি সাদা রঙের শপিং ব্যাগে কস্টেপ পেঁচানো ১৬টি তাজা ককটেল এবং একটি লাল শপিং ব্যাগ থেকে ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

​এসআরবি-৫ কর্মকর্তা জানান, উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস, মাদক ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..