• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

টুঙ্গিপাড়া আগুনে পুড়ে মারা গেল কৃষকের ৫ দুধের গাভী

মোঃ বাদল শেখ (গোপালগঞ্জ প্রতিনিধি): / ৮ দেখেছেন
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অভাবের সংসারে কিছুটা স্বস্তি ফেরাতে দীর্ঘদিন ধরে গাভী পালন করে আসছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কৃষক উৎসব বাইন। পাঁচটি দুধেল গাভীকে ঘিরেই ছিল তার পরিবারের আয়ের বড় ভরসা। তবে গভীর রাতে আগুনের ঘটনায় সেই অবলম্বনটুকুও হারিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে উৎসব বাইনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সময় গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ফ্যানের শর্টসার্কিট থেকেই আগুনের শুরু। অল্প সময়ের মধ্যেই আগুন গোয়ালঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

আগুনের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়। গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা পাঁচটি গাভীর মৃত্যু হয়।

গাভীগুলো হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক উৎসব বাইন। তার পরিবারের নিয়মিত আয়ের অন্যতম উৎস ছিল এসব গবাদিপশু। হঠাৎ এমন ক্ষতিতে পরিবারটির মধ্যে নেমে এসেছে হতাশা।

উৎসব বাইন জানান, অনেক বছর ধরে কষ্ট করে গাভীগুলো পালন করেছেন তিনি। নিজের সঞ্চয় ও শ্রম দিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন ছোট পরিসরের গরুর খামার। গাভীগুলো থেকেই পরিবারের খরচ চালানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয়ের আশা ছিল তার।

আরও পড়ুন  ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার

তিনি বলেন, রাতের আগুনে একসঙ্গে পাঁচটি গাভী হারিয়ে এখন তিনি চরম সংকটে পড়েছেন। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা সবকিছু এক রাতেই শেষ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে সামনে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রাণিসম্পদ অফিসসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে। কিছু আর্থিক সহায়তা পেলে পুনরায় গবাদিপশু পালনের মাধ্যমে পরিবারের আয়ের পথটি ফিরিয়ে আনতে সহায়তা চান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..