• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

নড়াইলে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নড়াইল প্রতিনিধি : / ১৬ দেখেছেন
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তার ও ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও এসআই হাসান পুটিমারী গ্রামের মো. এসকেন শেখকে গ্রেপ্তার করেন। পরে তাকে হ্যান্ডকাপ পরিয়ে পুটিমারী বাজারে নেওয়ার সময় তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।

পুলিশের দাবি, এ সময় এসকেন শেখের বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখ লাঠি দিয়ে এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে আঘাত করেন। এছাড়া এসকেনের মামাতো ভাই হৃদয় মোল্লা, প্রতিবেশী আল আমিন শেখ, সাবেক নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্লা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখসহ কয়েকজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে পুলিশকে লাঞ্ছিত করে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে সরকারি হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশ।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামি এসকেন শেখকে পুনরায় গ্রেপ্তার এবং ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে পুটিমারী ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..