হেডলাইন:
দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

সাদ্দাম, নরসিংদী: / ১৫ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর রায়পুরায় সার ব্যবস্থাপনা ও বিক্রয় কার্যক্রম মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের ২১০ কেজি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লোচনপুরা ও জঙ্গি শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরুজ আলম, হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, সার ফসল উৎপাদনে বিশেষ গুরুত্ব বহন করে থাকে। কৃষি মন্ত্রনালয় সবসময় সারে ভর্তুকি দিয়ে থাকে। ভর্তুকি পূণ্যে যাতে কোনো অনিয়ম না হয় তারি অংশ হিসেবে আজ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছি। যাতে সারের কোনো কৃত্রিম সংকট না হয় তার জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। নিয়মিত অভিযান অভ্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন,দেশের বিভিন্ন প্রান্তে যে সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সতর্কবার্তামূলক বিভিন্ন বাজারে সারের ডিলার ও দোকান গুলো পরিদর্শন করে সঠিক তদারকির মাধ্যমে বাজার ব্যবস্তাপনা সুষ্ঠু রাখার লক্ষ্য আজ বিশেষ অভিযান পরিচালনা করি। এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে স্থানীয়দের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

আরও পড়ুন  ‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান, ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..