• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

​জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমএড ২য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ শুরু

গণচিঠি ডেস্ক : / ৬৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের এমএড (M.Ed) ২য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ ও আবেদন কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ০৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদনের ফরম পূরণ করতে পারবেন। আবেদনকারীর তথ্য ডাটা এন্ট্রি করার সময়সীমা ০৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর ২০২৬ এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার তারিখ ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

​পরীক্ষার ফি ও অনিয়মিত শিক্ষার্থীদের শর্তাবলী:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তত্ত্বীয় প্রতি পত্রের ফি ৬০০ টাকা, মানোন্নয়ন ফি ১০০০ টাকা এবং মোট কেন্দ্র ফি ৬০০ টাকা (কেন্দ্রে ৫০০ টাকা ও কলেজে ১০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইনকোর্স ফি ৪৫০ টাকা, মৌখিক পরীক্ষার ফি ৭০০ টাকা, মৌখিক পরীক্ষার কেন্দ্র ফি ৪০০ টাকা, সনদ ফি ৫০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা করা হয়েছে।

ছবি: এম.এড এর ফরম ফিলাপের প্রজ্ঞাপন

​পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়, শিক্ষাবর্ষের বাইরে কেউ ফরম পূরণ করতে পারবেন না। ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ১ম সেমিস্টার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফরম পূরণ করেননি, তারা অনিয়মিত হিসেবে অংশ নিতে পারবেন। এছাড়া যারা ২০২৩ সালের ১ম সেমিস্টারে ‘F’ গ্রেড পেয়েছেন বা অনুপস্থিত ছিলেন এবং মানোন্নয়ন পরীক্ষায় ‘C+’, ‘C’ ও ‘D’ গ্রেড পেয়েছেন, তারা ২য় সেমিস্টারের এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ‘D’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা কেবল ১ বারই মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।

আরও পড়ুন  দিনাজপুরে সীমান্তবর্তী ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

​আবেদন প্রক্রিয়ার নিয়মাবলী:

শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে ([https://ems.nu.ac.bd](https://ems.nu.ac.bd)) প্রবেশ করে ‘Apply to online form Fill-up (For Student)’ লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট করতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আঠা দিয়ে সংযুক্ত করে নিজ নিজ কলেজে জমা দিতে হবে।

​পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..