হেডলাইন:
দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা

‎বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

‎পারভেজ মাহমুদ (বরিশাল প্রতিনিধি): / ৩০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

‎পারভেজ মাহমুদ, জেলা প্রতিবেদক বরিশালঃ
‎বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর দুপুরে নগরীর টাউন হল চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে নারী উদ্যোক্তাবৃন্দ, বরিশাল।
‎
‎উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন একে ফ্যাশন এর স্বত্বাধিকারী নারী উদ্দ্যাক্তা আসমা আক্তার।‎এসময় নাদিরা পারভীন, পপি সরদার, সুলতানা অন্তু,হাসিনা, শিউলি, নাফিসাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী উদ্যোক্তারা অংশ নেন।
‎
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। নারী উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ধারাবাহিকতা বাধাগ্রস্ত হবে বলেও তারা উল্লেখ করেন।
‎
‎বক্তারা নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎
‎মানববন্ধনে অংশ নেওয়া নারীরা বলেন, নাজিয়া রহমানের মতো একজন উদীয়মান নারী উদ্যোক্তার মৃত্যুর ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, বরং নারী সমাজের জন্যও উদ্বেগের বিষয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুন  শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..