• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

পটিয়া সরকারী কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: / ২১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অর্থের অভাবে যারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে না, তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

২৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে পটিয়া সরকারি কলেজের নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এনামুল হক এনাম এমপি বলেন, বিগত আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মূলত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অটোপাস দেওয়ার মাধ্যমে সেই ষড়যন্ত্র করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীবান্ধব করতে কাজ করে যাচ্ছেন। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন দায়িত্ব নিয়েই যেসব পদক্ষেপ নিয়েছেন, এতে করে শিক্ষার মানোন্নয়ন হচ্ছে।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। বিগত সময়ে শিক্ষকদের বলে দেওয়া হতো শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য। পাস করিয়ে না দিলে ব্যবস্থা নেওয়া হতো। বর্তমানে এসব সম্ভব নয়। মেধার যথাযথ মূল্যায়ন হতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বেশি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যারা কলেজে নতুন শিক্ষাজীবন শুরু করেছ, তোমাদের শপথ নিতে হবে—একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। মাদক থেকে দূরে থাকতে হবে। আজ থেকে যদি নিজেদের গঠন করতে পারো, তাহলে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে থাকবে।’

প্রধান অতিথি এনামুল হক এনাম এমপি তাঁর বক্তব্যে কলেজের নানা সমস্যার কথা আমলে নিয়ে সুপেয় পানির তাৎক্ষণিক ব্যবস্থা এবং কলেজ মসজিদের অজুখানা নির্মাণের জন্য ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

আরও পড়ুন  ‎আজ ঐতিহাসিক ৩৬ জুলাই

পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাঈম উদ্দীন, সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবু দাউদ লুৎফুল জামির খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাহ উদ্দীন, প্রভাষক মোরশেদ আলম প্রমুখ। ছাত্রদল নেতা মোহাম্মদ সাকিব ও মিজানুর রহমানও বক্তব্য রাখেন।
যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন আদনান ইউসুফ ও নাজমুন নাহার নীলা।

এছাড়াও পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুকে পটিয়া সরকারি কলেজ বিএনসিসির সদস্যারা প্রধান অতিথি এনামুল হক এনাম এমপিকে গার্ড অব অনার দেন। অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীন বরণ ছাড়াও শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এনামুল হক এনাম এমপি। এছাড়াও ক্রীড়া মন্ত্রনালয় থেকে শিক্ষার্থীদের জন্য দেয়া ক্রীড়া সামগ্রী তুলে দেন এনামুল হক এনাম এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..