• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
হেডলাইন:
রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি ডাঃ টিপু’র রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা মসজিদে দোয়া মাহফিল

Reporter Name / ২৩ দেখেছেন
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাবেক যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান ফিরোজ, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, সাবেক যুবনেতা মিজানুর রহমান নান্টু, নুর বক্স মণ্ডল, মোজাদ্দিদ আল মামুন, ডি এম আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, সাবেক ছাত্রনেতা ও কশব ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান, সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং জিয়া সাইবার ফোর্সের আকিব জাওয়াদ চৌধুরী।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা ডাঃ ইকরামুল বারী টিপু এমপির দ্রুত সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভাড়াটিয়া সন্ত্রাসী সন্দেহে ৩ র‍্যাব সদস্যের উপর হামলা

আলোচনা শেষে ডাঃ ইকরামুল বারী টিপু এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বাদ মাগরিব উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে খাবারের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..