• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

কিশোরগঞ্জে এনসিপির দুই নেতাকে স্থায়ী বহিষ্কার

মোঃ আল আমিন (কিশোরগঞ্জ প্রতিনিধি):: / ৩৮ দেখেছেন
আপলোড : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুই নেতাকে দলীয় পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এ.কে.এম. আরিফুর রহমান বাবুর স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—ইটনা বড়িবাড়ী ইউনিয়ন কমিটির সদস্য সচিব মোঃ ফরহাদ মিয়া এবং আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির।

বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, তাদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ জুন ২০২৫ তারিখে ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ী ইউনিয়নে এনসিপির একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মোঃ ফরহাদ মিয়া সদস্য সচিব এবং মোঃ হুমায়ুন কবির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের গুরুত্ব ও তীব্রতা বিবেচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এ.কে.এম. আরিফুর রহমান বাবুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংশ্লিষ্ট সমন্বয় কমিটিসহ বর্তমানে অন্য সংগঠনের প্রাথমিক সদস্য পদ এবং সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

তবে তাৎক্ষণিকভাবে বহিষ্কৃত দুই নেতার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, সফল প্রসবে আলোচনায় ডা. রোজী আক্তার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..