• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: / ২৪ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং বাজারে ওজন ও পরিমাপের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি জুয়েলারি প্রতিষ্ঠানকে সনাতন পদ্ধতি পরিহার করে স্বীকৃত ও মানসম্মত পদ্ধতিতে জুয়েলারি সামগ্রী বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বুড়িচং উপজেলার মধ্যবাজারে উপজেলা প্রশাসন, বুড়িচং ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মুসলিম মাতৃভাণ্ডারকে ৪ হাজার টাকা, ঘোষ কেবিনকে ৫ হাজার টাকা এবং আদি ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের ২৪(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ৪১ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া হরিচরণ জুয়েলার্সকে সনাতন পদ্ধতি পরিহার করে স্বীকৃত ও মানসম্মত পদ্ধতি অনুসরণ করে জুয়েলারি সামগ্রী বিক্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়।
বুড়িচংয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো. রাজিব ফকির, ফিল্ড অফিসার (সিএম)।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  ঝিকরগাছায় তথ্যপ্রযুক্তির অপরাধ জগতের কেন্দ্রবিন্দুতে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..