• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
হেডলাইন:
খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোরের মনোহরপুরে ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করল স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস

বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

​স্টাফ রিপোর্টার: / ২২ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সর্বজনীন বদলি প্রথা চালু এবং নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রাজপথে এই আন্দোলন সফল করতে অন্তত ২০ হাজার শিক্ষকের বিশাল সমাবেশ নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছে আয়োজক সংগঠনগুলো।

​শিক্ষকদের অনুরোধে পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করে এবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

​‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজিজী জানান, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনকে সফল করতে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, “আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান নেব। এ কর্মসূচির বিষয়ে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।”

তিন দফা দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আদেশ অবিলম্বে জারি করা, নতুন ঘোষিত ৯ম পে-স্কেল অনুযায়ী দ্রুত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা ও আগামী ঈদুল ফিতর থেকেই শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা।

​ঘোষিত দাবিগুলো আদায়ের লক্ষ্যে দেশের সর্বস্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা।

আরও পড়ুন  ঝড়ে বিধ্বস্ত মনিরামপুরের আনসার-ভিডিপি সমিতি ও পল্লী উন্নয়ন গ্রন্থাগার; দুই বছরেও নেই সংস্কার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..