• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
হেডলাইন:
শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা

রায়পুরে জনপ্রতিনিধিদের ছবি সংবলিত ব্যানার ছেঁড়ার অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৩৪ দেখেছেন
আপলোড : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

  • রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের প্রবেশপথ গোদার পাড়ার মোড়ে স্থাপন করা একটি অভিনন্দন ও শুভেচ্ছা ব্যানারের একাংশ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল কে বা কারা ব্যানারটির একাংশ ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন ব্যানার স্থাপনকারী ব্যক্তি। এ ঘটনায় তিনি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ব্যানারটি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের রায়পুর ইউনিয়নে আগমন উপলক্ষে তাঁর সম্মানে তৈরি করা হয়েছিল বলে জানান ব্যানার স্থাপনকারী। তাঁর অভিযোগ, ব্যানারে থাকা আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এবং তাঁর নিজের ছবির অংশ ছিঁড়ে ফেলা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, কারা এবং কী উদ্দেশ্যে এমন কাজ করেছে। তাঁর মতে, রাজনৈতিক মতপার্থক্য কিংবা ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে; তবে এর কারণে কারও ছবি সংবলিত ব্যানার নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, ছবি ছিঁড়ে ফেলা সম্ভব হলেও মানুষের ভালোবাসা, সম্মান ও আদর্শ মুছে ফেলা যায় না। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

স্থানীয় কয়েকজনের মতে, রাজনৈতিক মতপার্থক্য যেন ব্যক্তিগত বিদ্বেষ বা অসম্মানজনক কর্মকাণ্ডে রূপ না নেয়। তাঁরা অসুস্থ রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে সুস্থ, গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তাঁদের প্রত্যাশা, রায়পুর ইউনিয়নে সব রাজনৈতিক মত ও পথের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে। রাজনৈতিক বিরোধ থাকলেও তা যেন গণতান্ত্রিক আচরণ ও আলোচনার মধ্য দিয়ে সমাধান করা হয়।

আরও পড়ুন  রুহিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

তবে ব্যানারটি কারা এবং কী উদ্দেশ্যে ছিঁড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..