• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা

মোঃ সোহেল রানা (রাজশাহী) প্রতিনিধিঃ / ২২ দেখেছেন
আপলোড : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৬টি ইউনিয়ন, ১টি পৌরসভায় শুক্রবার বোধনের মধ্যে দিয়ে দেবীর নিদ্রা ভাঙার মধ্য দিয়ে সনাতন ধর্মীয় বড় পূজা দুর্গোৎসব আরম্ভ হতে চলেছে।

আগামীকাল ১৬ই অক্টোবর শুক্রবারে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব। শনিবার ও রবিবার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও কুমারীপূজা এবং মঙ্গলবার মহানবমী, ২১শে অক্টোবর বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

সনাতন পঞ্জিকা মতে, এবার জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা ঘটক (ঘোড়ায়) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে আগমন করবেন। এবং দেবী পৃথিবী হতে স্বর্গালোকে বিদায় (গমন) করবেন নৌকা চড়ে।

এবারে মোহনপুর উপজেলায় ২৪টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ও নিরাপত্তার সঙ্গে সকলে যেন পূজা উদযাপন করতে পারেন সে কারনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবায় আন্তরিক ভাবে পরিশ্রম করে যাচ্ছে। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারেন সে জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

মহাদুর্গোৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, এবারে মোহনপুরে ২৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গা পূজার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতিমূলক কাজ শেষ করা হয়েছে। উপজেলার সকল মন্ডপে সার্বক্ষণিক পর্যাবেক্ষণ ও আইনি নিরাপত্তা দেওয়া হবে বলেও তিনি জানান।

মোহনপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মন্ডপের কমিটির সভাপতি সেক্রেটারি সাথে যোগাযোগ করা হচ্ছে। গ্রামপুলিশ, আনসার ভিডিপি বাহিনী সকল মন্ডপে অবস্থান ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের মোবাইল টিম মন্দির গুলোতে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন  সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে গোপালগঞ্জে পূজা মণ্ডপে এসপি হাবীবুল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..