• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
হেডলাইন:
শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

লুৎফর সিকদার (গোপালগঞ্জ) প্রতিনিধি: / ২২ দেখেছেন
আপলোড : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতরাত ১টা ১২ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সমগ্র গোপালগঞ্জ জেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

আজ ১১ সেপ্টেম্বর রবিবার জোহরের নামাজের পর গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শেষবারের মতো এই জ্যেষ্ঠ নেতাকে শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে হাজার হাজার শোকাহত মানুষের ঢল নামে। রাজনৈতিক পরিচয় ভুলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় শরিক হন।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান, বিএনপি নেতা সোহেল কমিশনার এবং গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি চৌধুরী মনজুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন ও সাম্প্রতিক পরিস্থিতির কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা থাকায় এবং গ্রেফতার আতঙ্কে অনেকেই সশরীরে জানাজায় শরিক হতে পারেননি। তবে তারা দূর থেকেই প্রবীণ এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মাহবুব আলী খানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে গোপালগঞ্জ গেটপাড়াস্থ পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আরও পড়ুন  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে কৃষকলীগ নেতা হুমায়ুন তালুকদার গ্রেফতার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..