• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নড়াইলে এমপির ছেলের চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা

নড়াইল প্রতিনিধি : / ২১৯ দেখেছেন
আপলোড : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আহমেদ সিকদার মিরাজ। তিনি নড়াইল ১, সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার সাহেবের কনিষ্ট পুত্র এবং পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. শফিকুজ্জামান শাফিক সিকদারের ছোট ভাই।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) আসরের নামাজের পর নিজ বাড়িতে নড়াগাতী থানার মূলশ্রী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আগ্রহের কথা জানান।

সভায় আহমেদ সিকদার মিরাজ বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা, সমর্থন ও দোয়া পেলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রকাশ করেন।

 

জনমত জরিপ ০১ : 

প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দেয়া উচিত হয়েছে বলে মনে করেন কী ?

 

স্থানীয়দের কাছে তারুণ্যের প্রতিনিধি হিসেবে পরিচিতি পাওয়া আহমেদ সিকদার মিরাজ বিএনপি পরিবারের একজন উত্তরাধিকারী। তাঁর বড় ভাই মরহুম মো. শফিকুজ্জামান শাফিক সিকদার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এলাকার উন্নয়ন, জনসেবা ও মানুষের পাশে থাকার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন মিরাজ। তবে তাঁর প্রার্থিতা চূড়ান্ত হবে কি না, তা সময় ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে।

আরও পড়ুন  মাদক, ছাত্রলীগ ও অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও নৈশভোজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..