• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

থানচিতে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

উশৈনু মারমা, থানচি (বান্দরবান) প্রতিনিধি: / ১০৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন থানচি উপজেলা পর্যবেক্ষণ কমিটি ক্যসাউ মারমা। উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সিনিয়র সহসভাপতি ক্যসাউ মারমার নেতৃত্বে বলী পাড়া দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করা হয়।

সোমবার (১৯অক্টোবর) পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

পর্যবেক্ষণ কমিটির ক্যসাউ মারমা বলেন, ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। দুর্গোৎসব যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তাঁরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার তাই, যেকোনো পরিস্থিতি কোন সমস্যা যদি হয় তবে আইনশৃঙ্খলা বাহিনী কে জানাবেন আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সহ যোগীতাই থাকবো। আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দলের সভাপতি মো. জাফর, বলীপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সজল কর্মকার,সাঃসম্পাদক প্রদীপ ও ইউনিয়নে পর্যবেক্ষণে সার্বিক দায়িত্ব রনি চাকমাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরীর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও আন্তরিকতা জানানো হয়।

আরও পড়ুন  দিনাজপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..