• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

সৌদিতে বাংলাদেশী নাগরিক নজরুলকে অজানা কারণে মৃত্যুদণ্ড: শোকে প্রাণ গেল ফুফুর

সাধন সাহা জয় (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি): / ২৯ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলামের। গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তার কারণ অজানা। শোকে প্রাণ গেছে ফুফুর।

বরিবার (২০ অক্টোবর) ছয় দিন পরও মৃত্যুদণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে পারেনি তাঁর পরিবার।

এ ঘটনায় হতবাক স্বজন ও প্রতিবেশীরা। অন্যদিকে, নজরুলের মৃত্যুর খবর সইতে না পেরে সেদিনই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর ফুফু আবেদা বেগম (৬৫)।

নিহত নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এসএসসি পাস করার পর ২০২২ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে মক্কা নগরীর পবিত্র হারাম শরিফে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়ার প্রায় সাত মাস পর থেকে নজরুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে একদিন হঠাৎ ফোন করে তিনি জানান, কারাগারে বন্দি রয়েছেন। কারাগারে থাকা অবস্থায়ও পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। এ সময় তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেছিলেন নজরুল।

নজরুলের বাবা আবদুল বাছির জানান, প্রায় তিন বছর তিন মাস ধরে তাঁর ছেলে সৌদি আরবের কারাগারে বন্দি ছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে গত রোববার ছেলের সঙ্গে তাঁর শেষবারের মতো কথা হয়।
আবদুল বাছির বলেন, ‘প্রায় তিন বছর তিন মাস ধরে সে কারাগারে ছিল। গত রোববার আমাকে ফোনে জানায়, সে সমস্যার মধ্যে রয়েছে। এটাই তার সঙ্গে আমার শেষ কথা।’

আরও পড়ুন  কলকাতায় ‘সাহিত্য পদক’ অর্জন: হাসানুজ্জামান ও নিউটনকে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিনন্দন

পরিবারের সদস্যরা জানান, গত ১৪ অক্টোবর নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর বিভিন্ন মাধ্যমে জানতে পারেন তাঁরা। সৌদি আরবে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। তবে কী অভিযোগে, কোন মামলায় এবং কী প্রক্রিয়ায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরিবারের সদস্যরা এখনো জানতে পারেননি।
নজরুলের মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে নেমে আসে শোকের ছায়া।

প্রিয়জনকে হারানোর বেদনা সইতে না পেরে সেদিনই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর ফুফু আবেদা বেগম। স্বজনদের কাছে নজরুলের মৃত্যু যেন একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে মৃত্যুদণ্ডের কারণ জানতে না পারার গভীর অনিশ্চয়তা।

পরিবারের একমাত্র ভরসা হয়ে বিদেশে যাওয়া নজরুলের এমন পরিণতিতে বিরামপুর গ্রামের মানুষও হতবাক। তাঁর মৃত্যুদণ্ডের প্রকৃত কারণ জানতে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..