• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ / ১৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

  • হাঁটুর নিচে অ্যাংলেটের ভেতরে লুকানো ছিল ৭ হাজার ৮০০ পিস ইয়াবা, উদ্ধার ২টি মোবাইল ফোন।

 

বগুড়ার শাজাহানপুরে ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারের অভিযোগে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও ইয়াবা লুকানোর কাজে ব্যবহৃত দুটি অ্যাংলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. সারমিন খানম (২৫) ও তাঁর স্বামী সোহাগ মৃধা (৩১)। তাঁদের স্থায়ী বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। তাঁরা বর্তমানে ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকসংক্রান্ত একাধিক মামলায় তাঁদের অভিযুক্ত থাকার তথ্যও জানিয়েছে অভিযান পরিচালনাকারী সংস্থা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। বাসটির ঢাকা মেট্রো-ব-১২-১২৯৫ নম্বরের নিবন্ধন রয়েছে। কোচের এফ-১ ও এফ-২ আসনে বসা দুই যাত্রীর টিকিট ছিল না বলে জানায় অধিদপ্তর।

অভিযানকালে সারমিনের দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে কালো স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে ইয়াবা লুকানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৭ হাজার ৮০০ পিস বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি ভিভো ও একটি অপো ব্র্যান্ডের মোবাইল ফোন এবং দুটি সাদা রঙের অ্যাংলেট জব্দ করা হয়।

আরও পড়ুন  গোপালগঞ্জে নির্মাণাধীন কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।

অধিদপ্তর জানায়, মাদকের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলবে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..