• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

‎বরিশালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

‎পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ১৩৩ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

“আসুন আত্মহত্যা থেকে দূরে থাকি, সুন্দর জীবনের পথে চলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।চতুর্থবারের মতো এই টুর্নামেন্টে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ খেলোয়াড়দের ৬টি দল স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।
‎
‎২০ শে অক্টোবর মঙ্গলবার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের রবীন্দ্রমঞ্চের সামনে দিনব্যাপী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
‎
‎
‎ফাইনালে ১৫ নং ওয়ার্ড ডায়নামাইট দল বনাম ২২ নং ওয়ার্ড ব্লু ফাইটার্স মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে ৮ ওভারে ৮৮ রান সংগ্রহ করে ডায়নামাইট দল ৮৯রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় ব্লু ফাইটার্স দল। ফলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডায়নামাইট দল।ফাইনালে ৩২ রান সংগ্রহ করায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ফাহাদ।
‎
‎অনুষ্ঠানের আয়োজক লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করা এবং জীবনকে ভালোবাসতে অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
‎
‎খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) বরিশাল মহানগর বিএনপি আফরোজা খানম নাসরিন।

টুর্নামেন্টে উপস্থিত প্রধান অতিথি বলেন, “আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়; খেলাধুলা, বন্ধুত্ব ও ইতিবাচক মনোভাবই পারে জীবনের সংকট জয় করতে।”‎ক্রীড়া প্রেমীদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার আহবান করা হয়।
‎

আরও পড়ুন  হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..