
যশোরের ঝিকরগাছায় প্রতিবারের ন্যায় এবারও সাড়ম্বরে ৫৯টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।এ উপলক্ষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় সরকার প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ও দলের পক্ষ থেকে শারদীয় ”শুভেচ্ছা-সম্প্রীতি”র বার্তা পৌঁছে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সম্প্রীতির শুভেচ্ছা জানিয়ে বলেন,”আমাদের দেশে হিন্দু,মুসলিম,বৌদ্ধ-খৃষ্টানসহ সকল ধর্মের মানুষেরা পারস্পরিক সোহার্দ্য-সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এখানে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান অসমর্যাদা ও রাষ্ট্রীয় নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করে আসছেন। এখানে সংখ্যালঘু বলে কিছু নাই। আমরা তা বিশ্বাসও করিনা” বরং “ধর্ম যার যার, উৎসব সবার”।এই বিশ্বাসে আমরা সব সময় সম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনা,অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির উদয় হোক এই প্রত্যাশা কামনা করি।
এসময় তাঁর সাথে সফরসঙ্গী ছিলেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জ্যেষ্ঠ নেতা মর্তোজা এলাহী টিপু,সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার সহ বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
এছাড়া ঝিকরগাছা থানা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিশিষ্ট সম্পাদক জনাব মোঃ নুর মোহাম্মদ,নির্বাখোলা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জনাব মোনায়েম হোসেন এবং ইউনিয়ন বিএনপির নেতা জনাব কামাল হোসেন এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন কবির এবং যুবদলের নেতা জসিম ,আলিম ,হাসান ,সহ ছাত্রদলের ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ , সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন,হিন্দু- মুসলিমের মধ্যে সামাজিক ও ধর্মীয় সৌহার্দ্য-সম্প্রীতির শতবছরের সংস্কৃতি-ঐতিহ্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ মহালয়া ও মহাষষ্ঠীর শুরু থেকে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও নবমীতে প্রতিটি মন্দিরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় উপজেলা প্রশাসন,আয়োজক কমিটি,পুরোহিত,সেবাইত ও স্বেচ্ছাসেবক,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় নির্বাসখোলা ইউনিয়ন বিএনপি
নেতৃবৃন্দ পাঁচটি মন্দিরে কমিটির সভাপতি সম্পাদকের হাতে উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন।