• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা-হেরোইনসহ যুবক আটক

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ / ১৩ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর এলাকায় ভারতীয় ইয়াবা ও হেরোইনসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ৩৫ বিজিবি ব্যাটালিয়নের ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা তাঁকে আটক করেন।আটক মিজানুর রহমান অপূর্ব বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মৃত আজিবরের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১০৮৩ নম্বর পিলার থেকে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ধানুয়া কামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২২টি ভারতীয় ইয়াবা বড়ি ও ০.৩৭ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৭২২ টাকা।পরে জব্দ করা মাদকদ্রব্যসহ আটক যুবককে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি।

আরও পড়ুন  দূতাবাসের ছাড়পত্র পেয়ে দেশে ফিরলো বেনাপোল মৃত্যুবরনকারী ভারতীয় পাসপোর্টযাত্রীর মরদেহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..