• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

নড়াগাতীতে দুইজনের বাড়ি থেকে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

নড়াইল প্রতিনিধি: / ৫৬ দেখেছেন
আপলোড : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে দুই ব্যক্তির বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ (২৪) নামে দুজনকে আসামি করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর)  রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ ডুমুরিয়া গ্রামে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আশিক শেখ দক্ষিণ ডুমুরিয়া গ্রামের বালা শেখের ছেলে। অপর ব্যক্তি অহিদুল ইসলাম শেখ একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বক্তব্য গ্রহণ ও মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন  আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কর্তন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..