• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
হেডলাইন:
খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোরের মনোহরপুরে ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করল স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস

আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: / ১৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ সনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন, আত্রাই, নওগাঁর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেরাত, আজান, হামদ, নাত, রচনা ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গ্রুপ ‘ক’, ‘খ’ ও ‘গ’-তে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীসহ মোট ৬০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, আত্রাইয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, আব্দুল জলিল, সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ ও আব্দুল হাই আল হাদীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোঃ আতিকুর রহমান। আয়োজকেরা জানান, উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে উত্তীর্ণরা বিভাগীয় পর্যায় এবং ধারাবাহিকভাবে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন  খাগড়াছড়িতে ৪৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..