• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

খাগড়াছড়িতে ৪৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি: / ৭৪ দেখেছেন
আপলোড : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে ৪২০ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ৪৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) খাগড়াছড়ি পৌর টাউন হলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষা বৃত্তি ২০২৬’ প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে সভাপ এইতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

এসময় চিংহ্লামং মারমা উপস্থাপনায় জেলা প্রশাসক আনোয়ার সাদাত, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য এম এন আবছার বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা, মেধার বিকাশ এবং ঝরে পড়া রোধে এ বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে এ উদ্যোগ সহায়ক হবে।

এসময় প্রশাশনের কর্মকর্তা বৃন্দ, জেলা পরিষদ সদস্য বৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন  পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দিয়েও মেধাবী ছাত্র জয়কে জীবিত পেল না তার পরিবার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..