• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
হেডলাইন :

মোহনগঞ্জে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালসহ আটক ২

মোহনগঞ্জ প্রতিনিধি: / ৩৪ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোহনগঞ্জ পৌর শহরের জালপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালসহ দুইজনকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন— সোহেল আহমেদ (৩২) এবং মিনি ট্রাক চালক সবুজ (৪০)।

বৃহস্পতিবার (৭ মে) মোহনগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওসি হাফিজুল ইসলাম হারুনের নেতৃত্বে পুলিশের একটি দল জালপট্টি এলাকায় অভিযান চালায়। এসময় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯২ হাজার টাকা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপপরিদর্শক (এসআই) নাজমূস সাকিব, এএসআই ইমদাদুল হকসহ সঙ্গীয় ফোর্স।

ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..