রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুইঁয়া মনোনীত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়বাদী ফোরাম।
ফোরামের সভাপতি মো. রবিউল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন, আবদুল ওয়াদুদ ভুইঁয়ার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি খাগড়াছড়িবাসীর জন্য গর্বের বিষয়। তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শিতা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ এবং পার্বত্য অঞ্চলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তিনি আবদুল ওয়াদুদ ভুইঁয়ার সফলতা কামনা করেন এবং শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা জানান